রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

বৃষ্টিতে চালু হয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টির দুইটি ইউনিট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : গত কয়েকদিন ধরে কাপ্তাই হ্রদের আশেপাশে বৃষ্টিপাত হওয়ায় হ্রদের কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রে (কপাবিকে) কিছুটা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সেই সাথে ৫টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট একসাথে চালু করা হয়েছে। বেশ কয়েকমাস ধরে কাপ্তাই হ্রদে পানির স্থর সর্বনিন্ম পর্যায়ে নেমে আসায় এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে শুধু মাত্র যেকোন ১টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে তিনি এই প্রতিবেদককে জানান, গত তিন দিন হতে এই কেন্দ্রে ২টি ইউনিট চালু করা হয়েছে। বৃহস্পতিবার ১নং ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ২নং ইউনিট হতে ২৫ মেগাওয়াটসহ সর্বমোট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতদিন শুধু মাত্র ১টি ইউনিট হতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

ব্যবস্থাপক আরোও জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের বর্তমানে পানি থাকার কথা ৭৬.৪০ মীনস সি লেভেল, কিন্তু বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি আছে ৭৮.৫৫ মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

উল্লেখ্য, পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। উৎপাদিত সবটুকু বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com