রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে মানিকগঞ্জে হানাদার মুক্ত দিবস পালনের সূচনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে মোমবাতি জ্বালিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের  স্মরণে মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত দিবসের সূচনা হয়।

হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে মানিকগঞ্জে শুক্রবার থেকে শুরু হয়েছে ১৫দিনের বিজয় মেলা।

শুক্রবার রাত ১২ টা এক মিনিটে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মানিকগঞ্জ উদযাপন পরিষদের আয়োজনে মোমবাতি প্রজ্জলন করে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এস,এম ফেরদৌস।

এসময় মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এবং বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব  আব্দুল মজিদ ফটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু,  ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি  দিপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, এএসএম তায়েবুর রহমান টিপু, সুলতানুল আযম খান আপেল, জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনসহ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই ১৩ ডিসেম্বর পাক বাহিনী মানিকগঞ্জের মাটি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে মানিকগঞ্জে শহীদ হন ৫৮ জন মুক্তিযোদ্ধা। হত্যা করা হয় প্রায় ৭ হাজার নিরীহ মানুষকে। আহত হয় ৪০ জন মুক্তিযোদ্ধা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com