সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হতদরিদ্রদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ  প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত উপকারভোগী নারীদের মাঝে ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। এ চালের বেশিরভাগ বস্তাতেই পঁচা, দুর্গন্ধ ও পোঁকা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার সবকয়টি ইউনিয়নের উপকারভোগীর মধ্যে এসব চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে ধামাইনগর ইউনিয়নের ২০২ জন উপকারভোগীর মধ্যে ভিডাব্লিউবি কর্মসূচির ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণ করা চালের বেশিরভাগই ছিল পঁচা, দুর্গন্ধযুক্ত এবং পোঁকা ধরা। এসব চাল নেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা। কতিপয় ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্য এ পঁচা চাল বিতরণের বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে ইতিমধ্যেই জানানো হয়েছে। ইতিমধ্যেই পঁচা ও পোঁকা ধরা এ চাল বিতরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com