বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় সোমবার আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৭০)। তাঁর বাড়ি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামে।
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বৃদ্ধ মজিবর রহমানের স্ত্রী বাড়ির ওঠানে চুলায় রান্না করেন। সকাল নয়টার দিকে শীত নিবারণের জন্য চুলায় আগুন পোহাতে গিয়ে মজিবর অগ্নিদগ্ধ হন। পরে স্বজনেরা তাঁকে মুমূর্ষ অবস্থায় ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসকবৃন্দ তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ ও ভর্তি করা হয়।
স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে অগ্নিদগ্ধ মজিবরের মৃত্যু হয়।