মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

বগুড়ায় ৭২ লাখ নতুন পাঠ্যপুস্তক প্রস্তুত ॥ উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস বগুড়া: নতুন বছরে নতুন বই শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। আর এ লক্ষ্যে বুধবার পহেলা জানুয়ারি ‘বই উৎসব’এর মাধ্যমে দেশের অন্যান্য স্থানের মত বগুড়ার সকল প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে প্রায় ৭২ লাখ কপি নতুন পাঠ্যপুস্তক ।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে ২০২০ সালের জন্য বগুড়া জেলা সদরসহ ১১ উপজেলায় ৭১ লাখ ৮৮ হাজার ৬ কপি বিনামূল্যে পাঠ্যপুস্তক বরাদ্দ দেয়। এর মধ্যে জেলার সবগুলো উপজেলার অনুকুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০ লাখ ৩৫ হাজার ৬২০ কপি, মাধ্যমিক শিক্ষায় ৩৪ লাখ ৯৫ হাজার ৫৭ কপি, দাখিল মাদ্রাসা শিক্ষায় ৯ লাখ ৪৬ হাজার ৭১৪ কপি, এবতেদায়ী শাখায় ৬ লাখ ৪৬ হাজার ৮৬৮ কপি। এছাড়াও মাধ্যমিকের ভোকেশনাল শাখার জন্য ১ লাখ ৭৯০ কপি, দাখিল ভোকেশনাল ১ হাজার ৬৯০ কপি, ভোকেশনাল ট্রেড শাখায় ৩৩ হাজার ৪৭২ কপি এবং ইংলিশ মিডিয়াম শাখার জন্য ১৩ হাজার ২৯৫ কপি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জৈষ্ঠ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) সোনালী সরকার বলেন, জেলায় চাহিদার বিপরীতে ২০ লাখ ৩৫ হাজার ৬২০ কপি বিনামূল্যের নতুন পাঠ্যবই প্রস্তত রাখা হয়েছে। ১ জানুয়ারিতে জেলার সকল ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে পৌঁছে দেয়ার কাজ সম্পন্ন করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী বলেন, সরকারিভাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রদেয় জেলার সকল উপজেলার চাহিদার ভিত্তিতে নতুন ৩৪ লাখ ৯৫ হাজার ৫৭ কপি বই সংশ্লিষ্ট শিক্ষা অফিসগুলোর কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। ১ জানুয়ারিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তবে এ বছর সকল উপজেলা শিক্ষা অফিসের চাহিদার প্রেক্ষিতেই নতুন বই বরাদ্দ দেয়া হয়েছে জানিয়েছেন এই কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com