বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বগুড়ায় গাড়ির চাকায় পিস্ট হয়ে সংবাদপত্র বিক্রেতা নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে
নিহত আবু সাইদ সুইট

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় অজ্ঞাত যানবাহনের চাকায় পিস্ট হয়ে আবু সাইদ সুইট (৪৫) নামে এক সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার  রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইন্সপেক্টর ইয়ামিন উদদৌলা এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বকুল ও পুলিশ জানান, বগুড়া সংবাদপত্র হকার্স শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট বগুড়ার কাহালু উপজেলার করেঞ্জাপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। সুইট বগুড়া শহরের বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রি করতেন। তিনি শনিবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে শাজাহানপুরের রানীরহাটে আসেন। মাগরিবের নামাজ আদায় করে শহরের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি এলাকায় পৌঁছেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেবার পর পিস্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুইটের মৃত্যু হয়।

ইন্সপেক্টর ইয়ামিন উদদৌলা জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com