বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে রেল লাইনে দ্বিখণ্ডিত ব্যবসায়ী

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৪৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে মিজানুর রহমান বাবু (৪৫) নামে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত  লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বেলপুকুর রেলগেট এলাকা থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত বাবু উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে। বাবু টাইলস ব্যবসায়ী। বানেশ্বর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবু বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোনো সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এখনও নিশ্চিত ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

বেলপুকুর থানা ওসি আলমগীর হোসেন জানায়, শুক্রবার ভোরে বেলপুকুর রেলগেট এলাকায় বাবুর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাথা থেকে তার শরীর আলাদা হয়ে গিয়েছিল।  ওসি আরোও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com