বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে শনিবার সকালে বাস ও লরি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ১৩ জন আহত হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে
ঢাকাগামী সি-লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক লোড-আনলোড পয়েন্ট এলাকায় শনিবার সকাল ৮টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত ও ১৩ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত হেলপারের লাশ ও আহত বাসযাত্রীদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।