বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে বাসচাপায় মেরিন একাডেমির ছাত্রসহ নিহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে মঙ্গলবার ভোরে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলো- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আব্দুর রহমানের ছেলে হাসিনুর রহমান (২৫) ও চাচাতো ভাই একই গ্রামের কামরুজ্জামানের ছেলে ও সিরাজগঞ্জ মেরিন একডেমির ছাত্র মিরাজ উদ্দিন (২২)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, হাসিনুর ও মিরাজ মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ মেরিন একডেমির ছাত্রাবাস থেকে দিনাজপুর যাওয়ার পথে মঙ্গলবার ভোর সাড়ে  ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচাতো ভাই ব্যবসায়ী হাসিনুর রহমান মারা যায়। পুলিশ গুরুতর আহত অবস্থায় মিরাজ উদ্দিনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com