শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পোরশায় চার্জার ভ্যান ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আব্দুল হাকিম (৪৫) ও ছাদিকুল (৩৫) নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চার্জার চালক মনোয়ার (১৮) আহত হয়েছেন।

আজ সোমবার  দুপুর ৩টায় উপজেলার বেজোড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম উপজেলার ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত চান মুন্সীর ছেলে ও ছাদিকুল একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। আহত মনোয়ার উপজেলার কুশারপাড়া গ্রামের মাজেদুলের ছেলে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, হাকিম ও ছাদিকুল সোমবার দুপুরে সরাইগাছি মোড় থেকে চার্জার যোগে বাড়িতে ফেরার সময় সরাইগাছি-আড্ডা রোডের বেজোড়া মোড়ের দিক থেকে আসা ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে তারা দুজনেই ঘটনাস্থলে নিহত হন।

এসময় আশেপাশের লোকজন চার্জার চালক মনোয়ারকে উদ্ধার করে আহত অবস্থায় পোরশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভটভটি  চালক এখনো পলাতক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com