শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জাপুরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।   

স্থানীয়রা জানান, সে গত ০৫ এপ্রিল জ্বর কাশি নিয়ে গ্রামে ফিরে। এতে গ্রামবাসীর সন্দেহ হলে মির্জাপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে খবর দেয় ।

মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়ার মৃত হরিদাস সরকারের ছেলে অখিল সরকার (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।     

সে নারায়ণগঞ্জের লায়নস ক্লাব সংলগ্ন পলিক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আসছিল। তার ২ ছেলে ও এক মেয়ে ।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাকসুদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মির্জাপুর উপজেলার ভাওড়া এলাকার এই ব্যক্তি গত রবিবার (০৫ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে। স্থানীয়দের কাছে খবর পেয়ে আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাই।

গতকাল মঙ্গলবার রাতে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। তাতে দেখা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, আক্রান্ত এই ব্যক্তিকে প্রথমে জামুকিস্থ মির্জাপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া হয় এরপর মঙ্গলবার দিনগত মধ্যরাতেই তাকে ঢাকাস্থ কুয়েত মৈত্রী হাপাতালে পাঠানো হয় ।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, এ পাড়াটি লকডাউন করা হয়েছে। অখিল যাদের সংস্পশে এসেছিল তাদের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com