বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কোয়ারেন্টাইন থাকা ১৫৮ জনকে ছাড়পত্র ।। ১০ জনের করোনা রিপোর্ট নেগেটিভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ১৫৮ জনকে কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৪৯ জন।

 বৃহস্পতিবার  সকাল ৮ টা পর্যন্ত পূর্বে রাঙ্গামাটিতে নতুন করে আর কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি। বুধবার পর্যন্ত ২০৭ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, ১০ জনের রক্তের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস  (বিআইটিআইডি) পাঠানো হলে ১০ জনেরই নমুনা   পরীক্ষার ফলাফলে নেগেটিভ পাওয়া গেছে।  নতুন করে আরো ২৪ জনের রক্তের নমুনা চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

পরীক্ষার পর এই ২৪ জনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, আশা করছি আমরা কোন ধনের খারাপ ফলাফল পাবো না। তিনি বলেন জনগন যদি একটু সচেতন হয় এবং সামাজিক দুরত্ব বজায় রাখে তাহলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

পাশাপাশি আমাদের প্রতিদিন হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যাও কমে আসছে। তবুও আমরা করোনা ভাইরাস মোকাবেলাই সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com