বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটি চোলাই মদ কারখানা ধ্বংস।। আটক ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৯০ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের পিটিআই সংলগ্ন পেছনের পাড়ায় অভিযান চালিয়ে চোলাই মদের কারখানা ধ্বংস করে মদ সহ ২ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ২ ঘন্টা ব্যাপী অভিযানে ঐ পাড়া থেকে পাঁচ পরিবারে অভিযান চালিয়ে ১৯৫ লিটার মদ এবং প্রায় ১ হাজার লিটার মদ তৈরির উপকরণসহ বেশ কিছু মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়।

মদ তৈরি কাজের সাথে জড়িত  আটক দুই জন হচ্ছেন শান্তি চাকমা ও টুনি চাকমা।

গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযানে দেখা যায় এলাকার ৫টি বাড়িতে বিশাল  কারখানা স্থাপন করা হয়। জনৈক সমন্বয় দেওয়ান, শান্তি চাকমা ও টুনি চাকমাসহ অপর দুটি বাড়িতে  মদ তৈরির কারখানা থাকলেও শান্তি চাকমা ও টুনি চাকমা নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

অপর ৩টি  বাড়ির মালিক সমন্বয় দেওয়ান ও অপর দুই জনকে পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

এই বিষয়ে আটককৃত শান্তি চাকমার সাথে আলাপ কালে তিনি বলেন, এই কারখানাগুলো বনরূপার ২ জন মহিলা ব্যবসায়ী চালায়। তারা তাদের থেকে ঘর ভাড়া নিয়ে এই মাদকগুলো তৈরী করে আসছিলো। কিছু ঘর ভাড়ার আসায় তারা এই ঘরটি ভাড়া দেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com