বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিজস্ব রেশন থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পাহাড়ের আত্মমানবতার সেবায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে এসেছে রাঙ্গামাটি সেনা রিজিয়ন।

শনিবার  সকালে সেনাবাহিনীর নিজস্ব রেশন থেকে বাঁচিয়ে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ী গ্রামগুলোতে হতদরিদ্র পরিবারের বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

রাঙ্গামাটি রিজিয়নের জি টু আই মেজর মোঃ মহিউদ্দিন ফারুকী কর্মহীন মানুষের বাড়ি বাড়ি  গিয়ে ও কলেজ গেইট এলাকায় অসহায় মানুষের মাঝে এইসব ত্রাণ সামগ্রী তুলে দেন।

এছাড়া রাঙ্গামাটি সরকারি কলেজে মাঠে হতদরিদ্র প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এই সকল ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ৫কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডালসহ পেঁয়াজ, তেল, লবণ ও সাবান বিতরণ করা হয়।

এছাড়াও ইতিপূর্বে করোনা সংক্রামন প্রতিরোধে জন সাধারণের মাঝে মাক্স বিতরণ, শুকনো খাবার বিতরণ ও হোম কোয়ারাইন্টেনে থাকা মানুষের মাঝে ফল বিতরণসহ জন সাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাজার ব্যবস্থা মনিটরিংয়ে সকল প্রশাসনের সাথে এখনো স্বদর্পে মাঠে কাজ করে যাচ্ছে রাঙ্গামাটি সেনাবাহিনী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com