বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

করোনা মোকাবেলায় অসহায়দের পাশে রাঙ্গামাটি চেম্বার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৫৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে ৫শত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভবনের সামনে এই খাদ্য সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, ডাল, পিয়াজ, সয়াবিন তেল।

এসময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, চেম্বারের পরিচালক ও সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মোঃ আলী বাবর, উসাং মং, ইউসুফ হারুন, জহির উদ্দিন চৌধুরী, আবুল মনসুর ওবাইদুল্লাহ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সচিব মু. শাব্বির আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি এগিয়ে আসে তাহলে পাহাড়ের কেউ অভূক্ত থাকবে না। তিনি চেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চেম্বার ৫শ হতদরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছে এই ভাবে রাঙ্গামাটির বিত্তবান ও সমাজপতিরা যদি এগিয়ে আসে তাহলে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম সফল হবে।

রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী সকল মুসলমানদের রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সএন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হতে আসন্ন ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র রোজা পালনে সহযোগিতার জন্য ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি না করে স্থিতিশীল রাখার অনুরোধ জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com