বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ের ডান পা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় লিটন মন্ডল (৪২) নামে মোটর সাইকেল আরোহী এক  ব্যবসায়ী ও তার সাত বছরের মেয়ে লামিয়া জাহানের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আড়িয়া বাজার ফুলতলা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছেলে আসিফ মন্ডলের (১৩) ডান পা থেতলে গেছে। চিকিৎসক জানিয়েছেন, তার পা রক্ষার চেষ্টা চলছে। সম্ভব না হলে কেটে ফেলতে হবে। পুলিশ ট্রাক জব্দ ও চালক মঞ্জুরুল আলমকে আটক করেছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শাজাহানপুর থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ও প্রত্যক্ষদর্শীরা জানান, চা বিক্রেতা লিটন মন্ডল বগুড়ার শেরপুর উপজেলার ঘোষপাড়ার নবীর উদ্দিনের ছেলে।

তার ছেলে আসিফ বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় নানার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে। মেয়ে লামিয়া শেরপুরের লিটল স্টার কেজি স্কুলে কেজিতে পড়ে। স্কুল বন্ধ থাকায় লাবিয়া সেখানে বেড়াতে যায়। তাদের আনতে লিটন মন্ডল শ্বশুরবাড়ি যান।

বৃহস্পতিবার সকালে তিনি ছেলেমেয়েকে মোটরসাইকেলে নিয়ে শেরপুরের বাড়ি ফিরছিলেন। সকাল পৌণে ৯টার দিকে তারা শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার ফুলতলায় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছেন।

এ সময় টিসিবির ব্যানার লাগানো একটি মিনি ট্রাকের (নারায়নগঞ্জ-ড-১১-০০৬৯) চালক মঞ্জুরুল আলম অপর ট্রাককে পাশকেটে যাবার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারান। তখন মোটরসাইকেলে ধাক্কা দিলে লিটন, ছেলে আসিফ ও মেয়ে লামিয়ার ডান পা থেতলে যায়। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, লিটন ও লাবিয়ার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। আসিফের পা রক্ষার চেষ্টা চলছে; সম্ভব না হলে সেটি কেটে ফেলতে হবে।

এদিকে পালিয়ে যাবার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে চালক মঞ্জুরুল আলমকে ট্রাকসহ আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com