মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

নারায়নগঞ্জ থেকে লংগদুতে ফেরত এসেছে আরো ৩৩ ইট ভাটার শ্রমিক

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: নারায়নগঞ্জ থেকে রাঙ্গামাটির লংগদু উপজেলায় ফেরত এসেছে ইট ভাটার আরো ৩৩ জন শ্রমিক।

শনিবার (৯ মে) ভোর রাতে শ্রমিকরা একটি ট্রাক যোগে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় পৌঁছে। লংগদু সেনা জোনের একটি টহল দল খবর পেয়ে তাদের আটক করে বাইট্টাপাড়া মাদ্রাসায় রাখে।

পরে সকালে উপজেলা প্রশাসনের কাছে তাদেরকে হন্তান্তর করা হয়।

লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর জানান, আটককৃত শ্রমিকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এরা সবাই কালাপাকুজ্জা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। শ্রমিকরা নারায়ণগঞ্জে ইট ভাটায় কাজ করতো। বর্তমানে করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় তারা লংগদু নিজ বাসায় ফেরত এসেছে।

উপজেলা প্রশাসন সকল শ্রমিককে ১৪ দিন কালাপাকুজ্জা এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এসময় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শ্রমিকদের খাদ্য সরবরাহ দেওয়া হবে বলে প্রশাসনে পক্ষ থেকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া উপস্থিত থেকে শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন রাখার ব্যবস্থা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ৪ মে নারায়নগঞ্জ থেকে ৯৪ জন শ্রমিক লংগদু উপজেলায় ফেরত আসলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com