বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

সিরাজগঞ্জে আঞ্চলিক সড়কে বেপরোয়া চাঁদাবাজি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৯ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আঞ্চলিক সড়কের মহিষলুটি এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চেইন মাষ্টারের নামে অবাধে চাঁদাবাজি চলছে। দীর্ঘদিন ধরে এমন চাঁদাবাজি চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, উক্ত উপজেলার কয়েকটি আঞ্চলিক সড়কে চলাচলকারী অটোরিক্সা, অটোরিক্সাভ্যান, সিএনজি, নসিমন, করিমনসহ বিভিন্ন ছোটখাট যানবাহন থেকে চাঁদাবাজী করে আসছে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র। নাম মাত্র টোকেন ছাঁপিয়ে চাঁদা তুলে ভাগবাটোয়ারা করে নেয় ওই চক্রটি। বিশেষ করে নঁওগা ও রাণীরহাটে চলাচলকারী এসব যানবাহন থেকে বেশি চাঁদা আদায় করা হচ্ছ। ভুক্তভোগীরা বলছেন, সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এই অবৈধ্য চাঁদাবাজি করছে তারা। এতে কেউ বাঁধা দিলে, প্রভাব দেখিয়ে মারপিট, হুমকি ধামকি দেয়া হয় চালকদের। এ কারণে তারা নিরবে নির্ধারিত চাঁদা দিয়ে গাড়ী চালাচ্ছেন প্রতিদিন। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চাঁদা আদায়ের বিষয়টি শুনেছি। মাঝে মধ্যে বন্ধ করেও দেয়া হয়। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com