বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

নাগেশ্বরীতে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভার বানিয়াটারী পাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আট মাসের সন্তানের কান্না শুনে ঘরে গিয়ে বাড়ির লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, নজরুল ইসলামের দুই স্ত্রী। বড় স্ত্রী পাশের বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে ছোট স্ত্রী রুমি আক্তারের সাথে পাশাপাশি কক্ষে ঘুমায় স্বামী নজরুল ইসলাম । সকাল ৮টার দিকে তাদের ৮ মাসের শিশু সন্তান দীর্ঘক্ষণ কান্না করলে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন রুমে গিয়ে দুই রুমে দুইজনের মরদেহ দেখতে পান।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত নজরুল ইসলামের ছোট স্ত্রীর আট মাসের একটি পুত্র সন্তান এবং বড় স্ত্রী মর্জিনা বেগমের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, মৃতদের শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com