বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

কুড়িগ্রাম বাস টার্মিনালে মিনিবাস থেকে হেলপারের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে মিনিবাস থেকে শিপন (১৪) নামের এক কিশোর হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বাসের ভেতরে মুখে গামছা অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত কিশোর জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাসশ্রমিক মোজাম্মেল হকের ছেলে। নিহতের বড় ভাই রিপনও

গাড়ীতে হেলপারের কাজ করে।

পুলিশ জানায়, শাহজালাল পরিবহন নামে মিনিবাসে হেলপারের কাজ করতো শিপন।  সে রাতে গাড়ীতে থাকতো। শনিবার

সকালে শ্রমিকরা দেখতে পায় ওই মিনিবাসের জানালা খোলা। পরে দেখতে পায় শিপনের মৃতদেহ। নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া অন্য একটি মিনিবাস নাসির পরিবহনে হেলপারের কাজ করে। সে এসে ভাইয়ের লাশ সনাক্ত করে।

রিপন জানায়, দেড় মাস আগে ওই বাসে হেলপারের কাজ শুরু করে শিপন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই ভাইসহ চারজন মিলে এক সাথে হোটেলে খাবার খেয়ে যে যার বাসে ঘুমাতে যায়। সকালে সে খবর পায় ভাইয়ের লাশ পাওয়া গেছে। ওই গাড়ীর চালক হযরত আলী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাড়ী রেখে শিপনকে খাওয়ার টাকা দিয়ে তিনি বাড়ি চলে যান। শনিবার সকালে ফোনে জানতে পারেন বাসে তার লাশ। কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আমিন মিলন ও সড়ক সম্পাদক আব্দুল লতিফ  ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবী জানায়।

কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) রাজু সরকার বলেন, মরদেহ সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা কিভাবে ঘটনাটি ঘটেছে। আইনানুগভাবে দোষীদের গ্রেপ্তার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com