বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

মানিকগঞ্জে বাস খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত, আহত ২৩

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৫৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে পূজার কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বাস দূর্ঘটনায় মারা গেছে এক দম্পতি। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত হয় আরো ২৩ যাত্রী ।

নিহতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলা সদরের গণেশ সন্ন্যাসী ও তার স্ত্রী কল্পনা সন্ন্যাসী ।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ এবং মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আরিচা যাচ্ছিল স্বপ্ন পরিবহনের একটি বাস। সন্ধ্যে ছয়টার দিকে ঘিওরের তরা এলাকায় বিপরীতগামী একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ২৫ যাত্রী আহত হয়।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিচালক (এসআই) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে দূর্ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায় এক নারী ও এক পুরুষ।

অপর আহত ২৩ জনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com