শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত ।। অপর বন্ধু আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৬৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার চাটখইর বোয়ালিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং অপর বন্ধু পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে স্থানীয় কেজি স্কুলের শিক্ষক ফজলে রাব্বি বুলবুল (৩০) ও পাবনার বেড়া উপজেলার কৈয়াটোলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে ব্র্যাকের কর্মকর্তা জহুরুল ইসলাম (২৮)। মোটর সাইকেল চালক পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার কনস্টেবল মনিরুজ্জামান সবুজ সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুলবুল, জহুরুল ও সবুজ তিন বন্ধু শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থেকে মোটর সাইকেলে নওগাঁর একটি পার্কে বেড়ানোর জন্য রওনা হন। কনস্টেবল সবুজ মোটর সাইকেল ড্রাইভ করছিলেন। পথিমধ্যে তারা দুপচাঁচিয়ার সাহারপুকুর এলাকায় জুমার নামাজ আদায় করেন। এরপর বুলবুলের ফুপাতো বোনের বাসায় দুপুরের খাওয়া শেষে নওগাঁর দিকে রওনা হন। বেলা আড়াইটার দিকে তারা বগুড়া-নওগাঁ সড়কের আদমদীঘি উপজেলার চাটখইর বোয়ালিয়া এলাকায় পৌঁছেন। এ সময় একটি ট্রাক  পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক সবুজ সড়কে বাম পাশে এবং বুলবুল ও জহুরুল ডান পাশে ছিটকে পড়েন। ট্রাক বুলবুল ও জহুরুলকে পিস্ট করলে তারা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ কর্মকর্তা আরো জানান, ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com