বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ট্রাকের চাপায় অটোরিক্সার এক আরোহী নিহত, আহত ৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৮০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল-সখীপুর সড়কের হান্দুলি পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি সখীপুরের বেড়বাড়ি গ্রামে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি সখীপুরের বেড়বাড়ি থেকে টাঙ্গাইল যাওয়ার পথে বাসাইল উপজেলার হান্দুলি পাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যায়। আহতরা হলেন নিহত রফিকুলের বাবা হারুন অর রশিদ (৭০), একই এলাকার অটো রিক্সার চালক দেলোয়ার হোসেন (৪০), সখীপুরের দাড়িয়াপুর গ্রামের আরিফুল ইসলাম (৪০), একই গ্রামের পারুল বেগম (৪০) ও লিলি বেগম (৩২)। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com