শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ মাঠ থেকে পালিয়ে যাবার দল নয়ঃ নাসিম

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৬৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম  বলেছেন, আওয়ামী লীগ মাঠ থেকে পালিয়ে যাবার দল নয় বরং তারাই মাঠ থেকে পালিয়ে যায়। এমন মন্তব্য করে নাসিম সম্প্রতি  বিএনপি মহাসচিবের দেয়া বিবৃতির জবার দেন। বুধবার বিকেলে জেলার কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি শোধণাগার প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফেনী পৌর বিএনপি’র এক নেতার গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র মহাসচিবের দেয়া জনগনের তাড়া খেয়ে পালানোর পথ পাবেন না। এমন বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় আরো বলেন, জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে সরকার গঠন করা হয়েছে। দেশে এখন শান্তিময় পরিবেশ বিরাজ করছে। তাঁর নেতৃত্বে বিএনপি জামাত সৃষ্ট জঙ্গী দমন করা হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন তাদের ঈর্ষায় পরিণত হয়েছে। যারা নির্বাচনে পরাজিত, মাঠ থেকে পালিয়ে যায় তাদের দলের মহাসচিবের মুখ থেকে এমন কথা মানায় না। আওয়ামীলীগ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। জেল জুলুম সহ্য করে আন্দোলনের মাঠে থেকেছে। কিন্তু কখনও মাঠ থেকে পালিয়ে যায়নি। এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বন্যায় ক্ষতিগ্রস্থ কাজিপুরের ৭৮ পরিবারকে ৩কোটি নব্বই লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। এরপর উপজেলা পরিষদ আয়োজিত শহীদ এম. মনসুর আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com