শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

হাতির পায়ে পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৬৭৫ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ কাপ্তাইয়ে শুক্রবার হাতির পায়ে পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।    

নেভী সড়কস্থ কাপ্তাই-রাঙ্গামাটি সড়কের ফরেস্ট ডেভেলপমেন্ট ট্রেইনিং সেন্টার (এফডিটিসি) এর পরিচালকের বাংলোর বারান্দায় শুক্রবার ভোর ৩’টার সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে মোঃ শিপন মিয়া (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ি সুত্র জানায়, কাপ্তাইয়ের নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনীর আলী আজগরের ছেলে মানসিক ভারসাম্যহীন মোঃ শিপন মিয়াকে শুক্রবার সকালে এফডিটিসি’র বারান্দায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে।

এসময় তার বুকে ও পিঠে হাতির পায়ের ছাপ ও অতিরিক্ত রক্তপাতের স্তুপ দেখা যায়। খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ি এস আই পিষুষ কান্তি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিপন মিয়ার লাশ  উদ্ধার করেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে হাতির পায়ে পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তার বুকে ও পিঠে হাতির পায়ের আঘাতের চিহ্ন আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com