বাংলা হেডলাইনসঃ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আওয়ামী যুবলীগের বিতর্কিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে রবিবার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যুবলীগের সিনিয়র নেতাদের আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সন্ধ্যায় সংগঠনটির আসন্ন জাতীয় কংগ্রেস নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে এই বেঠকটি অনুষ্ঠিত হয় যা প্রায় বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৯ টার দিকে শেষ হয়।
বেঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান যে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলাম কে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি করা হয়েছে । এই কমিটি ২৩ নভেম্বর যুবলীগের জাতীয় কংগ্রেস সম্পন্ন করবে।
তিনি বলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যুবলীগে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন,যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন নেত্রী (শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সবাইকে অব্যাহতি দিতে।