ক্ষমতাসীন আওয়ামী লীগের মিত্র ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি সোমবার বলেছেন রাজনীতি হলো সুবিধামত সময়েই কথা বলবো এবং সুবিধামত সময়ে সিদ্ধান্ত নেব।
সম্প্রতি মেননের ২০১৮ ডিসেম্বর ৩০ এর জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নাড়া দিয়েছে যা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে পরিলক্ষিত হচ্ছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলের শীর্ষ নেতা রাশেদ খান মেনন সোমবার সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন রাজনীতিতে আপনি একেবার স্ট্রেইট লাইনে চলবেন এটাতো হয় না। এটা হলো আপনার সন্ন্যাসী নীতি হবে অথবা নৈতিকতাবোধ নিয়ে চলবে।
তিনি বলেন রাজনীতি রাজনীতি, রাজনীতিতে আগাতেও হয় পিছাতেও হয়।
২০১৪-২০১৮ মেয়াদের আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মেনন বলেন আমি যখন রাজনীতি করবো তখন আমি সুবিধামত সময়েই আমার কথা বলবো এবং সুবিধামত সময়েই আমার সিদ্ধান্ত নেব এটাই হচ্ছে রাজনীতি।
গত শনিবার রাশেদ খান মেনন এমপি বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে বলেন ‘ আমি সাক্ষী দিয়ে বলছি , ওই নির্বাচনে (ডিসেম্বর ৩০ জাতীয় নির্বাচন) জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।‘