বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত ॥ আহত ২

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৭৬৮ দেখা হয়েছে


টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। সোমবার দুপুরে উপজেলার কেদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাহেব পাড়া গ্রামের সাধন মিয়ার ছেলে মো. রাজিব (১৮)। আহতরা হলেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আলি আকবর (১৮) ও
সোহরাবের ছেলে সোলায়মান (১৯)।
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন মৃধা বলেন, সোমবার পার্শ্ববর্তী সাটুরিয়ার উপজেলার তিন বন্ধু মিলে নাগরপুরের মোটরসাইকেল যোগে বেড়াতে আসে। পরে তারা নাগরপুরের কেদারপুর শেখ হাসিনা সেতু দেখতে রওনা দেয়। বেপরোয়া গতির বাইকটি সেতুর পশ্চিম
পাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এ সময়
মোটরসাইকেলের চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয় । অপর ২জন গুরুতর আহত হয়। পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় স্বজনরা তাদের মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com