শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৭২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩২) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে শহরতলীর তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে। বিকাল পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আকতারুন্নাহার লিপি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি তিনমাথা রেলগেট এলাকায় ঘোরাফেরা করছিলেন। সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে শরীর খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সনাক্ত করা যায়নি। তার পরনে হাফপ্যান্ট, লুঙ্গি ও গেঞ্জি ছিল। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে

পাঠানো হয়। পরে সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, বিকাল ৪টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com