রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

রাঙ্গামাটিতে জেলার জাতীয় চ্যাম্পিয়ন ছাত্রী কাবাডি দলকে সংবর্ধনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৮৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে রাঙ্গামাটিতে জেলার জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের  জাতীয় চ্যাম্পিয়ন কাবাডি ( ছাত্রী) দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাঙ্গামাটি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পযর্টন কমপ্লেক্সে ওই দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অক্টোবর ১ম সপ্তাহে অনুষ্ঠিত ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি বিজয়ী হয় তারা। সব বিভাগকে হারিয়ে সর্বশেষ ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খুদে শিক্ষার্থীরা।

পর্যটন কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ফ্রেন্ডস ক্লাবের ক্লাবের সভাপতি চিংকিউ রোয়াজা। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটির  সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এ ছাড়া ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লে কর্ণেল মাহমুদুল হাসান, এডিসি শারমিন আলম, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল আযম প্রমুখ।

এর আগে কাবাডি দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের অধিনায়ক পুরবি চাকমা বলেন, ‘আমরা প্রতিটি দলকে সহজে পরাজিত করেছি। তেমন কোনো অনুশীলন ও প্রশিক্ষণ আমরা পায়নি। সবার সহযোগিতা পেলে আন্তর্জাতিক ভাবে খেলতে পারব।’

দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশের দুর্গম পার্বত্য জুরাছড়ি উপজেলা থেকে জাতীয়ভাবে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়ে পুরো রাঙ্গামাটি এখন আনন্দে ভাসছে। এ অর্জন রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করছে। কাবাডি সহ অন্যান্য খেলা অব্যাহত রাখলে রাঙ্গামাটির খেলাধূলার আরও উন্নতি ঘটবে বলে তিনি উল্লেখ করেন।

আজকের সংবর্ধনা খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com