রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

বগুড়া ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত ॥ ধর্মঘটের কারণে বরিশাল ও ঢাকা দলের খেলা অনিশ্চিত

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ১৯৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস প্রতিনিধিঃ বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, উইকেটসহ সকল প্রস্তুতি সম্পন্ন থাকলেও খেলোয়াড় ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ২১তম জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো দলের মধ্যে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ খবরে বগুড়ার ক্রিকেটপ্রেমীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের অফিস সহকারি মারুফ আহমেদ সুমন জানান, গত ১০ অক্টোবর ২১তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) উদ্বোধন হয়েছে। গত ১৭ অক্টোবর বগুড়া স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবর তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ দলের অংশগ্রহণের কথা। এ ম্যাচকে সামনে রেখে মাঠ, উইকেটসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু, ইমরান পারভেজ রিপন ও মো: ওয়াহেদ এসেছেন। এখন খেলোয়াড়রা এলেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ক্রিকেট বোর্ডের নির্দেশমত সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু ক্রিকেটারদের ধর্মঘটের  কারণে বৃহস্পতিবারের ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে নিয়মানুসারে আম্পায়াররা সকালে মাঠে উপস্থিত থাকবেন। নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় এসে পৌঁছালে খেলা হবে। অন্যথায় বোর্ড কর্মকর্তাদের নির্দেশ অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে  ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ দলের ম্যাচ উপভোগ করতে ক্রিকেটপ্রেমীরা  প্রস্তুতি নিলেও  ধর্মঘটের কারণে তারা হতাশ হয়েছেন। শহরের সেউজগাড়ি এলাকার শাওন, কাটনারপাড়ার রাশেদুল ইসলাম, ফুলবাড়ির শোভন, নামাজগড়ের রাশেদ সুলতান, কালিতলার সুজন প্রমূখ ক্রিকেটপ্রেমী জানান, বৃহস্পতিবারের  খেলা উপভোগ করতে তারা প্রস্তুতি নিয়েছিলেন। কাজ ও লেখাপড়া ছেড়ে খেলার উপভোগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ক্রিকেটারদের  ধর্মঘটের কারণে ম্যাচ না হবার সম্ভবনা রয়েছে; তাই তারা হতাশ। তারা যে কোন মূল্যে বোর্ডের সাথে খেলোয়াড়দের দূরত্ব কমিয়ে ম্যাচের আয়োজন করতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com