শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৮১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এস এম রোকনুজ্জামান (৪৮) ও মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)।

রোকনুজ্জামান কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ জানান, উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান ওষুধ কোম্পানীর সাবেক প্রতিনিধি রবিন্দ্র চন্দ্রকে নিয়ে মোটরসাইকেল যোগে রওনা হন। তারা হাতিয়া এলাকায় অরক্ষিত লেভেলক্রসিং অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্স‌প্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এসময় তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com