শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বগুড়ায় বাস উল্টে মা-মেয়ে তিনজন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে কোচ উল্টে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টির মধ্যে উপজেলার পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত

করেছেন। নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার ও দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি কোচ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় মহাসড়কে পৌঁছে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধু শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১০টায় হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনা কবলিত কোচটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com