শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২ আহত ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রীজ সন্নিকটে শুক্রবার সকালে ট্রাকচাপায় ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো- রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিফাপাড়া গ্রামের জেল হোসেন (৬৫)। রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, যাত্রীবাহী একটি রিক্সাভ্যান কামারপাড়া ব্রীজ এলাকা থেকে থানা রোডের দিকে যাওয়ার সময় শুক্রবার সকাল ৯টার দিকে উল্লেখিত স্থনে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিউলি খাতুন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ৪ ভ্যানযাত্রীকে উদ্ধার করে জেল হোসেন ও সাহেদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জেল হোসেন মারা গেছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com