শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৬

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৮০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক ইজিবাইক চালক নজরুল ইসলাম নিহত হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে এই দর্ঘটনা ঘটে।

এসময় নারী সহ ছয় যাত্রী আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, শনিবার বেলা এগারোটার দিকে নজরুল মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড হতে যাত্রীসহ ইজিবাইক নিয়ে দেওহাটা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে দেওহাটা আন্ডারপাসের পশ্চিমপাশে পৌছানোর পর ইজিবাইকটি মহাসড়কে উঠে পড়ে। এ সময় দ্রুতগতির উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ইজিবাইককে ধাক্কা দেয়। এতে চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে ইজিবাইক চালক পুষ্টকামুরী গ্রামের রুস্তমের ছেলে নজরুল ইসলাম মারা যায়। অন্য আহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার পরিতোষ পালের স্ত্রী অষ্টমী পাল (৫৫), আশুলিয়ার কালিকাপুর শিমুলিয়া গ্রামের শম্ভু পালের দুই ছেলে নারায়ন পাল (৩৮) ও দীনেশ পাল (৬৫), মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও দেওহাটা এলাকার আলম মিয়া (৪৫)।হাসপাতালে ভর্তিকৃত আহত অষ্টমী পাল ও নারায়ন পালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলেজানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com