শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৭৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত আরিফুল ইসলাম (৪০) ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাটিরপোড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।শনিবার  সকাল ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিজবাড়ি থেকে মোটরসাইকেল যোগে আরিফুল কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর 

করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com