বাংলা হেডলাইনস বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট থেকে এক ইউনিয়ন আওয়ামী যুব লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ উপজেলার সিংগাথী গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত চুন্নু চৌধুরী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। সে সিংগাথী গ্রামের শাহাদাত চৌধুরীর ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিংগাথী গ্রামের একটি বাগান থেকে যুবলীগ নেতা চুন্নু চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোন ধরণের আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদেন্তর জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ওই যুবলীগ নেতার মৃত্যুর কারণ জানাতে পারেনি ওসি।
ওসি কাজী গোলাম কবীর আরো জানান, ইউনিয়ন যুবলীগ সহসভাপতি চুন্নু চৌধুরীর দুই স্ত্রী। এক স্ত্রী ঢাকায় এবং অপর স্ত্রী গোপালগঞ্জে থাকেন। আর চুন্নু একা সিংগাথী গ্রামের নিজ বাড়িতে থাকতেন।