শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

আ’লীগ ১০০০ জন চিহ্নিত অনুপ্রবেশকারীদের নাম ফেসবুকে দিতে পারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৭২২ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনসঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলের সহযোগী ও অঙ্গ সংগঠনে চলমান শুদ্ধি অভিযানে অনুপ্রবেশকারীদের ও সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসীদের চিহ্নিত করে আসন্ন সম্মেলনে তাদের কোন পদে না রাখার ব্যাপারে কাজ করে যাচ্ছে দলটি।

জানা গেছে এরই অংশ হিসেবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা সংস্থা ও দলের বিশ্বস্ত চ্যানেলে দলে অনুপ্রবেশকারীদের ও বিতর্কিত নেতাদের  একটি তালিকা করেছেন। আসন্ন আওয়ামী লীগ এবং দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের জাতীয় সম্মেলনে অনুপ্রবেশকারীদের ও বিতর্কিতদের ডেলিগেট ও কাউন্সিলর  বানানো হবে না ও কোন কমিটিতে রাখা হবে না।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বৃহস্পতিবার বলেন যে বিভিন্ন ভাবে আমাদের দলের মধ্যে অনুপ্রবেশ করেছে । পরিষ্কারভাবে আমাদের সংগঠনে এরা কখনো ভাল না। এই রকম (অনুপ্রবেশকারী) হাজারখানিকের কাছাকাছি হতে পারে। শুধু সহযোগী সংগঠন না আওয়ামী লীগে যারা আওয়ামী লীগের মধ্যে  বিতর্কিত আছে আগামী সম্মেলনে তাদেরকেও কিন্তু দূরে সরানো  রাখার প্রক্রিয়া চলছে ।

তিনি বলেন যে অনুপ্রবেশকারীদের আমরা চিহ্নিত করেছি ও ডাটা তৈরি করেছি। তাদের জাতীয় সম্মেলনের আগেই আমরা তাদেরকে এই মেসেজ দেওয়া যাতে তারা কেউ কাউন্সিলর না হতে পারে।আমরা চিন্তা ভাবনা করছি ফেসবুকে নামগুলো দিয়ে দেবো,  বার্তা দেওয়া যে তোমরা দলের মধ্যে অনুপ্রবেশকারী আমার দলের থেকে দূরে থাকো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বলেন যে সাম্প্রদায়িক শক্তি থেকে আসা যে অনুপ্রবেশকারী এদের তালিকা কিন্তু আছে ।

আমরা যখন কমিটি করবো আমার যাচাই বাছাই করে দেখবো। যারা যারা বিতর্কিত তাদেরকে বাদ দিয়েই আমরা কমিটি করবো।  

   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com