শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সোলাইমান-মনসুর রাঙ্গামাটি পৌর আ’ লীগের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৭৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ   আওয়ামী লীগ রাঙ্গামাটি পৌর শাখা বৃহস্পতিবার কাউন্সিলে মোঃ সোলাইমান চৌধুরীকে  সভাপতি এবং মোঃ মনসুর আলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।

ত্রিবার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সোলাইমান ও মনসুর যথাক্রমে   রাঙ্গামাটি পৌর ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক  নির্বাচিত হন।

আওয়ামী লীগের কেন্দ্রীয়  নেতা ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি,    সোলাইমান ও মনসুরের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক  হিসেবে ঘোষণা করেন।

এর আগে সকালে দীপংকর তালুকদার এমপি,  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে  ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভার পরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।  পৌর ইউনিটের সভাপতি মোঃ সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে  আলোচনা সভায়  বক্তব্য রাখেন  দীপংকর তালুকদার,  জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com