শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৬৮১ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ; বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৬০) নামে এক চালক মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝিড়া চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা ছেড়ে আসা রংপুর সুগার মিলের একটি ট্রাক  শুক্রবার সন্ধ্যা ৫:৪৫ মিনিটের দিকে  বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া চেকপোস্টের কাছে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সুগার মিলের ট্রাক চালক বগুড়া শহরের কাটনারপাড়ার মৃত আবদুল হামিদের ছেলে মানিক মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, ট্রাক চালক মানিক মিয়া হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা গেছেন।

দুটি ট্রাকের শ্রমিকরা ট্রাক ফেলে পালিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com