রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বগুড়ায় রাজশাহী বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্প

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৭১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে বগুড়ায় দুই ‌দিনব্যাপী রাজশাহী বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধন হ‌য়ে‌ছে। সিপিবি কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম শুক্রবার দুপুরে শহরের সাতমাথায় এর উদ্বোধন করেন।

সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্নার সভাপতিতে ও বগুড়া জেলার সাধারণ সম্পাদক আ‌মিনুল ফ‌রি‌দের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা ক‌মি‌টির সভাপ‌তি ইসমাইল হো‌সেন, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আ‌মিন, রাজশাহী জেলা ক‌মি‌টির সভাপ‌তি এনামুল হক, নওগাঁ জেলা ক‌মি‌টির সভাপ‌তি মহসীন রেজা, সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম, বগুড়া জেলা কমি‌টির সভাপ‌তি জিন্নাতুল ইসলাম, জয়পুরহাট জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, না‌টোর জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, বগুড়া জেলা ক‌মি‌টির সা‌বেক ভারপ্রাপ্ত সভাপ‌তি হা‌ফিজ আহ‌মেদ, সা‌বেক সাধারণ সম্পাদক দুলাল কুন্ডু, সাবেক কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান ফিজু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করায়। গত জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনি (প্রধানমন্ত্রী) বুঝেছেন যে, ভোট ছাড়া নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করা যায় তাহলে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যাবে। তিনি (সেলিম) দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, আওয়ামী লীগ এবং বিএনপিকে আপনারা ক্ষমতায় দেখেছেন। এ দ্বি-দলীয় রাজনৈতিক ধারা দিয়ে বাংলাদেশের মানুষের সংকট নিরসন হওয়া সম্ভব না। এ কারণে তি‌নি বাম গণতা‌ন্ত্রিক বিকল্প শক্তি সমা‌বেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ ক‌রেন।

তিনি আরো বলেন, দেশ বাঁচা‌তে ছাত্র যুবক‌দের এ‌গি‌য়ে এ‌সে বাম বিকল্প গ‌ড়ে তুল‌তে হ‌বে। তাজুলের মত হতে হবে। এর আগে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদ ম‌ঞ্চে উদ্বোধনী গণসংঙ্গীত প‌রি‌বেশন করে। ক্যাম্পে রাজশাহী বিভাগের আট জেলা থেকে প্রায় ২৫০ জন অংশ নিচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com