বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত জেলার ভুঞাপুর উপজেলা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শুক্রবার সর্বসম্মতিক্রমে মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আব্দুল হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কারাবন্দি খালেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না তা আদালতের বিষয়। কিন্তু বিএনপির কিছু নেতা তাঁর চিকিৎসা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। বাংলার জনগণ তার সুযোগ দেবে না। তার সুচিকিৎসার কোন কমতি নেই। তাকে বিষেশজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। অপরদিকে, খালেদা জিয়া দেশ শাসনের নামে এতিমের টাকা চুরি করে খেয়েছে। বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সংসদ সদস্য মির্জা আজম, জোয়াহেরুল ইসলাম ও তানভীর হাসান ছোট মনির প্রমুখ।
সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।