শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

অন্য রাজনৈতিক দলের ক্লিন-ইমেজ লোক আ’ লীগে অনুপ্রবেশকারী নয়ঃ কাদের

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৭৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সধারণ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের শুক্রবার বলেন যে  সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়

সেতুমন্ত্রী  বলেন তাদের আমরা স্বাগত জানাই।

কাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভার কাজের অগ্রগতি পরিদর্শনে এসে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন , আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ শ’ জনের অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করেছেন। আমরা সেই তালিকা বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে হস্তান্তর করেছি। সারা দেশে নতুন করে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসছে। নতুন নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী তথা বিতর্কিত লোকজন, অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোন পর্যায়ে নেতৃত্ব গ্রহণ করতে না পারে।

নতুন সড়ক নিরাপত্তা আইন নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী  বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য, এটি আমাদের চ্যালেঞ্জ। সড়ক নিরপাত্তা আইনটিও সেইজন্য। বিশ্ব ব্যাংক আমাদেরকে একটি প্রকল্প দিচ্ছে। আমরা এজন্য সর্বোতভাবে আটঘাট বেঁধে নেমেছি। শৃঙ্খলা আমাদের বড় সঙ্কট, উন্নয়ন যথেষ্ট হয়েছে। শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোন দাম নেই।

পরিদর্শন কালে সেতুমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহারসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com