শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বগুড়ায় সাবেক জামায়াত নেতাকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।। নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৭৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি, নাশকতাসহ ১৫টির অধিক মামলার আসামি এবিএম মাজেদুর রহমান জুয়েলকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ঘোষণা করায় ত্যাগী নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে নিষ্ক্রিয় আবার অনেক সংগঠন ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন।

কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল গত ৯ আগস্ট মাজেদুর রহমান জুয়েলকে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা সরকার মুকুলকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট অনুমোদন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক জামায়াত-শিবির নেতা জুয়েলের নেতৃত্বে কমিটি গঠনের কথা জানাজানি হলে ত্যাগী নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ করা হচ্ছে, আহবায়ক কমিটির অনেকেই ছাত্র শিবির থেকে আসা। জামায়াত নেতা জুয়েল সাত লাখ টাকা ডোনেশন দিয়ে বিএনপিতে ঢোকেন আর দ্বিগুণ টাকা দিয়ে স্বেচ্ছাসেবক দলের পদ বাগিয়ে নিয়েছেন।

এবিএম মাজেদুর রহমান জুয়েল টাকা দিয়ে পদপদবি পাওয়াসহ সকল অভিযোগ দৃঢতার সাথে অস্বীকার করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খোঁজখবর নিয়ে এ কমিটির অনুমোদন দিয়েছেন। আর কমিটির সকলেই বিএনপি ও অঙ্গ সংগঠনের; কেউ শিবির থেকে আসেনি। কমিটিতে সুযোগ না পেয়ে কেউ কেউ তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন রাকিবুল ইসলাম শুভ, আবদুর গফুর দারা, মাসুদ সরকার কনক, সুলতান আহম্মেদ তুহিন, খন্দকার মাহমুদুর রহমান শিমু, জামিনুর রহমান শাওন, রাজু আহমেদ, মিজানুর রহমান মিজান, আজাদ রহমান, শাহ আলম জনি, ফারুক প্রধান, রবিউল ইসলাম রতন, জাহাঙ্গীর মানিক সরকার, হাসিবুর রহমান হাসিব, সজিবুর রহমান শাকিল, ফয়সাল রহমান শুভ, সুজন তালুকদার, পারভেজ পশারী নাইস ও শিহাব শাহরিয়ার রাসেল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নতুন আহবায়ক কমিটির দুই নম্বর সদস্য আবদুল গফুর দারা এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ১৫ জুলাই স্বাক্ষরিত চিঠির উদ্ধৃতি দিয়ে বলেন, কারো ৫ থেকে ৭ বছর দলীয় কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততা থাকলেই কমিটিতে অন্তর্ভূক্ত হতে পারবেন। অথচ বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি এবিএম মাজেদুর রহমান জুয়েল আইন-শৃংখলা বাহিনীর হাত থেকে বাঁচতে দেড় বছর আগে বিএনপির রাজনীতিতে এসেছেন। তিনি স্থানীয় দায়িত্বশীল এক নেতাকে মোটা অংকের ডোনেশন দিয়ে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হয়েছেন। নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনেকেই শিবির থেকে আসা। স্বেচ্ছাসেবক দলকে জামায়াত-শিবিরের হাতে তুলে দেয়া হয়েছে। তাই অনেক ত্যাগী নেতা সংগঠন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

সাংগঠনিক শাস্তির ভয়ে নাম ও পদবী প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী অভিযোগ করে জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুসহ অনেক ত্যাগী নেতাকে নতুন আহবায়ক কমিটিতে রাখা হয়নি। স্থানীয় কিছু নেতা এবং সংস্কারপন্থীরা বিএনপি ও অঙ্গ সংগঠনকে জামায়াতের অঙ্গসংগঠন বানানোর চেষ্টা করছেন। তারা সংগঠনকে বাঁচাতে এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও অন্যদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  একেএম

সাইফুল ইসলাম বলেন, যে যাই বলুক ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বগুড়ার রাজনীতির সবকিছু দেখেন। তার অনুমতি ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ অন্য দায়িত্বশীল নেতাদের সাথে আলোচনা করেই জেলা স্বেচ্ছাসেবক দলের তালিকা পাঠিয়েছিলেন। আর তারেক রহমান সে কমিটির অনুমোদন দিয়েছেন। তিনি আরো বলেন, সাবেক জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল ভালো ছেলে ও সাংগঠনিক। তাই এখানে কারো অসন্তুষ্টির কিছু নেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com