শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৭০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত দুই জন ছাত্র আহত হয়েছেন। নিহত ছাত্রের নাম নূরী । বয়স ১৫  বছর।  

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাজিপুর উপজেলার দুবলাই এলাকায়  সকালে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নূরী সহ তিন  স্কুলছাত্র আহত হয়। কাজিপুর থানার ওসি (তদন্ত) গৌতম কুমার মালী জানান, তিন স্কুল ছাত্র মোটরসাইকেলযোগে কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দেখতে যাচ্ছিল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুবলাই এলাকায় নির্মাণাধীন টেক্সটাইল পলিটেকনিকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী তিন ছাত্রই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে নূরীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১টার দিকে সে মারা যায়। নূরী সদর উপজেলার সড়াতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলো-একই এলাকার মোকছেদ আলীর ছেলে স্বপন মাহমুদ (১৫) ও বেলাল হোসেনের ছেলে আরমান হোসেন (১৫)। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com