রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

ট্রাকের ঘর্ষণে ডান হাত হারালেন গার্মেন্টস কর্মী মাকসুদা

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৭৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বুগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ট্রাকের ঘর্ষণে ডান হাত হারিয়েছেন, মাকসুদা বেগম (৩৫)নামে এক গার্মেন্টস কর্মী বাসযাত্রী। রোববার বিকালে উপজেলার ছনকা রাজাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের এমদাদুল হকের স্ত্রী মাকসুদা বেগম ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ছুটি শেষে ঢাকার কর্মস্থলে যাবার জন্য তিনি রোববার বিকালে বাড়ি থেকে মাঝিড়া বাসস্ট্যান্ডে আসেন। সেখানে মা রিজিয়া পরিবহণ নামে একটি বাসে ওঠেন। সিটে বসার পর তিনি জানালা দিয়ে ডান হাত বের করে রাখেন। বিকাল ৩টার দিকে বাসটি মহাসড়কের শেরপুর উপজেলার রাজাপুর এলাকায় পৌঁছে। এ সময় বিপরীতমুখি একটি ট্রাক ওই বাস ঘেষে অতিক্রম করে। তখন ট্রাকের ঘর্ষণে মাকসুদা বেগমের ডান হাত বিচ্ছিন্ন হয়ে মহাসড়কে পরে যায়। তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর বগুড়া শজিমেক হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে। অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা হয়।

বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহজাবিন আকতার জানান, হাত বিচ্ছিন্ন ওই নারীর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে; তার অবস্থা আশংকাজনক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com