রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

ভাগ্নের হাতে খালা খুন

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৮১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুর সিটি কর্পোরেশনের  বিলাশপুর এলাকায় শ্বাসরোধ করে খালা রীনা আক্তারকে হত্যা করেছে তার ভাগ্নে। এই হত্যার ঘটনা দেখে ফেলায় খালু সিদ্দিক বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ এবং নিহতের স্বজনরা জানান, রোববার সকালে বোনের ছেলে হোসেন ও তার দুই বন্ধু রীনা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনা রীনার স্বামী সিদ্দিক বেপারী দেখে ফেললে তাকেও ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে তারা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর সিদ্দিক বেপারীর চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য ও আশপাশের ফ্লাটের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানের চিকিৎসক রীনা আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহত রীনা আক্তারের বোনের ছেলে হোসেন তার দুই বন্ধুকে নিয়ে শনিবার দুপুরে তাদের বাসায় বেড়াতে আসে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. প্রণয় কুমার দাস জানান, গৃহবধু রীনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সিদ্দিক বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) মো. শরিফুল ইসলাম হত্যার বিষয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও তদন্ত

করে হত্যার মূল কারণ বের করার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com