শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

খুলনার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮২০ দেখা হয়েছে

আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি মিল কর্তৃপক্ষ। এ ব্যাপারে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, চন্দনীমহলস্থ স্টার জুট মিলে গতকাল রাত আনুমানিক আটটার সময়ে ১ নম্বর মিলের তাঁত ও ভীমের নষ্ট সুতার স্তুপে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। মিলের শ্রমিকরা নিজ উদ্যোগ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে থাকে। ইতোমধ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলের মহাব্যবস্থাপক মোঃ রইছ উদ্দিন আহমেদ জানান, অগ্নিকান্ডের ঘটনায় মিলের ব্যবস্থাপক (যান্ত্রিক)  শুভেন্দ্র কুমারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। অপর একটি সুত্র জানিয়েছে, মিলের অগ্নিকান্ডের ঘটনাটি রহস্য জনক। কারণ হিসেবে সুত্রটি দাবি করছে যে, মিলে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে সাতটা ৫৫ মিনিটে। কিন্তু ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে আধা ঘন্টা পরে।

অপর একটি সুত্র জানায়, মিলের যেখানে মিলের তাঁত ও ভীমের নষ্ট সুতার স্তুপ রাখা হয়েছে তার পাশেই রয়েছে তেলের ট্যাংকার। দ্রুত ফায়ার সার্ভিস না আসলে  বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।

অন্যদিকে অগ্নিকান্ডের ঘটনার পর পর দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজ আল আসাদ, স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com