রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

কোন হত্যাকারী রেহাই পাবেনা: নাসিম

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৭৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কোন হত্যাকারী রেহাই পায়নি পাবেও না। বুধবার দুপুরে সিরাজগঞ্জের বাগবাটিতে আওয়ামী লীগ নেতা  ও ইউনিয়ন পরিষদ মেম্বার বকুল হায়দার বকুলের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবীতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফেনীর নুসরাত হত্যাকান্ডের বিচারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার হয়েছে। আ’লীগ নেতা বকুল  হত্যাকান্ডের বিচারও হবে এবং প্রকৃত খুনী অপরাধীকে চিহিৃত করে তা দ্রুত বিচার আইনে বিচার করা হবে। এর আগে তিনি দত্তবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে বকুল মেম্বরের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করে তাদের সান্তনা দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলামের সভাপতিত্ব আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও গুলিতে নিহত বকুলের ছেলে শাহাদত হায়দার। এ ছাড়াও কাজিপুর উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা খলিলুর রহমান সিরাজী, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, জাহাঙ্গীর আলম, হোসেন মল্লিক, সহিদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায়  নাসিম কাজিপুরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com