বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে বিভিন্ন মহড়া প্রদর্শন

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৮৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বুধবার অগ্নি নির্বাপক সম্পর্কে অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্ঘটনা প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার স্টেশন এর চৌকস কর্মীরা বিভিন্ন মহড়া প্রদর্শনে অশংগ্রহন করেন।

 সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় এই শ্লোগানকে সামনে রেখে এই সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কার্যালয়ে সামনে মহড়া যান্ত্রিক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ।

এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেস এর উপ-পরিচালক রতন কুমার নাথ।

আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, আপৎকালীন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই বাহিনীর প্রত্যেক দায়িত্বশীল সদস্য সর্বদা নিজেদের প্রস্তুত রাখেন মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য। তারা দিন রাত ২৪ ঘন্টা একটি ফোনের মাধ্যমে তারা দূর্ঘটনাস্থলে হাজির হয় এবং জানমাল নিরাপত্তায় নিরলস পরিশ্রম করে। তাই উদ্ধার, অগ্নি প্রতিরোধ, পাহাড় ধ্বস ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে। আর জনগণের মাঝে এই সচেতনতা সৃষ্টি করা গেলে অগ্নিকান্ড ও পাহাড় ধ্বসসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে জানমাল রক্ষা করতে আমরা সক্ষম হবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com